তেল রঙের ইতিহাস, উপকরণ ও করণকৌশল
একটি পর্যবেক্ষণ
DOI:
https://doi.org/10.59185/fas.v7i7.129Abstract
শিল্প মাধ্যমগুলোর মধ্যে তেল রঙ বিশেষ আবেদন প্রাপ্ত একটি মাধ্যম৷ গুহার দেওয়ালে ছবি অাঁকার ধারা প্রচলনের অনেক পরে গুহা মানবেরা পিগমেন্ট ব্যবহার শুরু করেছিল৷ কালের ধারাবাহিকতায় সভ্যতার বিবর্তনের দ্বারা ছবি আঁকার মাধ্যমরূপে পিগমেন্টের সাথে তেলের সংমিশ্রণ ঘটে৷ বলা যেতে পারে, তেলরঙের ইতিহাস সুপ্রাচীন৷ চিত্রশিল্পে তেলরঙের ব্যাপক ব্যবহার রেঁনেসা পরবর্তী সময়ে ইউরোপীয়ান চিত্রকরদের চিত্রকর্মে দেখা যায়৷ পরবর্তীতে তেল রঙের জনপ্রিয়তা পাখা মেলে বিশ্বজুড়ে; যা প্রবাহমান৷ বর্তমানে আরও বিভিন্ন মাধ্যমের প্রসার ঘটলেও তেলরঙ তার নিজস্ব আভিজাত্য নিয়ে এখনও দাঁড়িয়ে রয়েছে৷ তেল রঙের ইতিহাস জানার সঙ্গে উপকরণ, করণকৌশলগত দিকগুলো শিল্পশিক্ষার্থীদের জানা অত্যন্ত প্রয়োজন৷ আবহাওয়ার বিবেচনায় আমাদের দেশে তেলরঙের প্রতি শিল্প শিক্ষার্থীদের আগ্রহ কমে যাচ্ছে কিন্তু সঠিকভাবে তেলের ব্যবহার করলে পেইন্টিং-কে দীর্ঘদিন ভালো