লোকায়ত শিল্পের অনুপ্রেরণার প্রেক্ষিতে বাংলাদেশের আধুনিক চিত্রকলায় স্থানিকতার উত্স অনুসন্ধান
DOI:
https://doi.org/10.59185/fas.v7i7.130Abstract
দেশজতা বা স্থানিকতা নিয়েই কোনো একটি অঞ্চলের শিল্পকলার ভিত্তি গঠিত হয়৷ নির্দিষ্ট অঞ্চলের জনমানুষের শিল্পচৈতন্য ওই অঞ্চলের বিশিষ্ট সংস্কৃতিতে ধরা দেয়৷ একে লোকসংস্কৃতি বলা যেতে পারে৷ কোনো দেশের চিত্রকলার ¶েÎে লোকসংস্কৃতির ভূমিকা থাকে ব্যাপক৷ লোক-ঐতিহ্যকে নির্ভর করেই আধুনিক বিশ্বের সব দেশের জাতীয় চিত্রকলার বিকাশ সাধিত হয়েছে৷ জাতীয় সংস্কৃতি যদি মানুষকে সংলগ্ন করে নির্মিত না হয়, তাহলে তা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে না৷ বাংলাদেশের বিশিষ্ট চিত্রকলার ধারাটি, যা আমাদের দেশের আবহমান জনজাতির রুচির কাঠামোকে ক্রমশ উন্নততর শিল্পসৃষ্টি ও বিকাশের ধারায় আত্তীকৃত করেছে, এর স্বরূপ নির্ধারণের জন্য আমাদের ফিরে তাকাতে হয় সুদূর অতীতের দিকে৷ ভারতবর্ষে বাংলাদেশের চিত্রকলার রয়েছে সুনির্দিষ্ট পরিচয়; এই পরিচয় গড়ে উঠেছে এদেশের লোকজ চিত্রকর্ম ও এর সাথে বাঙালি জাতীয়তাবাদের সংশ্লেষণের মাধ্যমে৷ এই বিশিষ্ট বাঙালি জাতীয়তাবাদ মূলত বাঙালি মুসলমানের স্বদেশচেতনাকে এবং সেই সাথে আধুনিক রাষ্ট্রকাঠামোর উপযোগী চিন্তাধারাকে আত্তীকৃত করে রূপলাভ করেছে৷ এই নিবন্ধে তুলে ধরা হয়েছে লোক-ঐতিহ্য কীভাবে বাংলাদেশের আধুনিক চিত্রকলাকে প্রভাবিত করেছে