সাম্প্রতিক দৃশ্যশিল্পে মাধ্যমগত সুনির্দিষ্টতা বিষয়ক বিতর্ক

বাংলাদেশের দ্বিবার্ষিক শিল্প প্রদর্শনীতে কতিপয় শিল্পকর্মের একটি পর্যবেক্ষণ

Authors

  • Dhiman Sarkar Jahangirnagar University

DOI:

https://doi.org/10.59185/fas.v7i7.163

Abstract

দৃশ্যশিল্পের পরিসরে মাধ্যম সংক্রান্ত নানা পর্যালোচনা এবং বিশে­ষণ ঘটেছে পশ্চিমা বিদ্যায়তনিক পরিসরে৷ ইতিহাস এবং আর্থ-সাংস্কৃতিক পরিস্থিতির সমান্তরালে মাধ্যম কিভাবে রূপায়িত হচ্ছে, মাধ্যম সংক্রান্ত বোঝাপড়া বা তার সংজ্ঞায়ন কিভাবে বিবর্তিত হয়ে যাচ্ছে তা পশ্চিমের শিল্পপাঠে আধুনিক থেকে উত্তরআধুনিক বা সাম্প্রতিক দশায় উত্তরণের প্রসঙ্গ অবতারণার এক জরুরি মানদণ্ড৷ সুনির্দিষ্ট মাধ্যমের প্রয়োগ এবং খোদ মাধ্যমকেই সাব্জেক্ট বা বিষয় হিসেবে সাব্যস্ত করার পশ্চিমা আধুনিক সময়ের লক্ষ হিসেবে বিবেচিত যা ব্যক্তি শিল্পীর স্বতন্ত্র শৈলী নির্মাণে কিংবা শিল্পবস্তুর বাজারমূল্য নির্ধারণে জরুরি ছিল৷ ক্রমে সাম্প্রতিক সময়ে যখন শিল্প বহু বিভক্ত এবং বিচিত্র চরিত্রে আত্মপ্রকাশ করতে শুরু করে তখন মাধ্যমের বিবিধতা বা অনির্দিষ্টতা একটি বৈশিষ্ট্যে হিসেবে দাঁড়ায়৷ বাংলাদেশেও আন্তর্জাতিক রুচি এবং এবং তার প্রভাব বলয়ের বাইরে নয়,

Author Biography

Dhiman Sarkar, Jahangirnagar University

Assistant Professor, Department of Fine Art

Downloads

Published

2025-01-30

Issue

Section

Articles