সামাজিক ন্যায়বিচার সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি : একটি দার্শনিক পর্যালোচনা

একটি দার্শনিক পর্যালোচনা

Authors

  • আরিফা সুলতানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

DOI:

https://doi.org/10.59185/jurpc.v35i1.105

Abstract

ন্যায়বিচারের ধারণাটি আইন, ধর্ম, রাজনীতি, অর্থনীতি ইত্যাদি বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্কিত৷ তবে সামাজিক ন্যায়বিচারের ধারণাটি সমাজবদ্ধ মানুষের একটি সমাজনৈতিক চেতনা বা দায়িত্ববোধের দৃষ্টিভঙ্গি থেকেই মূলত দেখা হয়ে থাকে৷ যুক্তি-বুদ্ধি ও নৈতিক দায় সমৃদ্ধ মানুষ তার নিজের প্রয়োজনে সামাজিক ন্যায়বিচারকে কাম্য বা প্রয়োজনীয় মনে করলেও অনেক সময় মানুষ এমন কিছু কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে যা সামাজিক ন্যায়বিচার, এমনকি, সংহতিকে বিনষ্ট করে৷ বিভিন্ন নীতিদার্শনিক ও সমাজতাত্ত্বিকগণ এ বিষয়ে আলোকপাত করার চেষ্টা করেছেন৷ ঐতিহাসিকভাবে দেখা যায় যে, বিশেবর বিভিন্ন ধর্ম যুগেযুগে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার ব্যাপারে দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করেছে৷ বর্তমান সময়ে ধর্মীয় নীতিবিদ্যা নামে জ্ঞানের যে শাখাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তারও একটি উল্লেখযোগ্য আলোচ্য বিষয় হচ্ছে সামাজিক ন্যায়বিচার৷ ইসলাম ধর্মভিত্তিক নৈতিক আলোচনা বা ইসলামী নীতিবিদ্যা এ বিষয়টিকে ব্যাপক গুরুত্ব দিয়ে থাকে৷ পবিত্র কুরআন ও হাদিসে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য ব্যাপক নির্দেশনা দেওয়া হয়েছে৷ এর ভিত্তিতে দার্শনিক দৃষ্টিভঙ্গিতে সামাজিক ন্যায়বিচার সংক্রান্ত প্রায়োগিকভাবে একটি সার্থক মতবাদ বা নীতিমালা প্রবর্তন করা যায় বলে মনে হয়৷ বর্তমান গবেষণায় ইসলামী নৈতিকতার আলোকে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি প্রায়োগিক নীতিমালা প্রবর্তনের বিষয়টি আলোচনা করা হবে৷ এই আলোচনায় বিশ্লেষণধর্মী ও মূল্যায়নধর্মী পদ্ধতি গ্রহণ করা  হয়েছে৷

Author Biography

আরিফা সুলতানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

অধ্যাপক, দর্শন বিভাগ

Downloads

Published

2024-12-31

How to Cite

সুলতানা আ. (2024). সামাজিক ন্যায়বিচার সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি : একটি দার্শনিক পর্যালোচনা: একটি দার্শনিক পর্যালোচনা. The Jahangirnagar Review Part-C, 35(1), 25–38. https://doi.org/10.59185/jurpc.v35i1.105

Issue

Section

Articles