পূর্ববাংলায় নগরায়ণ (১৯৪৭-১৯৫৩) : প্রেক্ষাপট, গতি ও প্রকৃতি

প্রেক্ষাপট, গতি ও প্রকৃতি

Authors

  • সাজেদা বেগম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

DOI:

https://doi.org/10.59185/jurpc.v35i1.108

Keywords:

পূর্ববাংলা, নগরায়ণ, গতিধারা, সরকারি নীতি, প্রভাব

Abstract

পূর্ববাংলার নগরায়ণের ইতিহাসে ১৯৪৭ সাল গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনার দাবী রাখে৷ দেশভাগের পরে ভারত থেকে আগত মুসলমান অভিবাসী ও গ্রাম থেকে শহরে জনসাধারণের স্থানান্তরের কারণে পূর্ববাংলার নগরায়ণের দ্রুত বিকাশ ঘটে৷ নগরায়ণের এই দ্রুত বিকাশে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবা সংক্রান্ত সুযোগ-সুবিধা, কর্মসংস্থানের সুযোগ, শিল্প কারখানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি স্থাপন করা জরুরি হয়ে পড়ে যা নগরায়নের সমস্যা ও সম্ভাবনা তৈরি করে৷ পূর্ববাংলার ইতিহাস রচনার ক্ষেত্রে নগর সংক্রান্ত বিভিন্ন আলোচনা থাকলেও দেশভাগ পরবর্তী নগর সম্প্রসারণে সরকারের ভূমিকা কী ছিল এবং নগরায়ণ এ অঞ্চলের মানুষের উপর কতটুকু প্রভাব ফেলেছিল সে সম্পর্কে কোনো গবেষণা লক্ষ করা যায় না৷ তাই বর্তমান প্রবন্ধে নগরায়ণের গতি-প্রকৃতি আলোচনার পাশাপাশি ১৯৪৭-১৯৫৩ সময়কালে পূর্ববাংলার নগরায়ণে সরকারি পদক্ষেপ ও জনজীবনে এর ফলাফল গুরুত্বের সাথে পর্যালোচনা করা হয়েছে ৷

Author Biography

সাজেদা বেগম , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ

Downloads

Published

2024-12-31

How to Cite

বেগম স. (2024). পূর্ববাংলায় নগরায়ণ (১৯৪৭-১৯৫৩) : প্রেক্ষাপট, গতি ও প্রকৃতি: প্রেক্ষাপট, গতি ও প্রকৃতি. The Jahangirnagar Review Part-C, 35(1), 79–98. https://doi.org/10.59185/jurpc.v35i1.108

Issue

Section

Articles