ক্যালিগ্রাফিই কাইয়ুম চৌধুরীর আঁকা প্রচ্ছদের পরিচায়ক
DOI:
https://doi.org/10.59185/jurpc.v35i1.110Abstract
প্রচ্ছদ প্রকাশনার একটি অবিচ্ছেদ অংশ৷ একটি বইয়ের চেহারা হলো তার প্রচ্ছদ৷ প্রচ্ছদ বইয়ের সাথে পাঠকের যোগাযোগের একমাত্র মাধ্যম৷ বাংলাদেশে যারা প্রচ্ছদ আঁকেন তারা সবাই মূলত আগে শিল্পী৷ তারপর প্রচ্ছদশিল্পী৷ তাই প্রত্যেকের কাজেই রয়েছে ভিন্ন ভিন্ন আঁকার স্টাইল, বর্ণ প্রয়োগের ভিন্নতা, কম্পোজিশনের নতুনত্ব৷ একটি বইয়ের ভবিষ্যত্ অনেকাংশেই নির্ভর করে প্রচ্ছদের উপর৷ বাংলাদেশের প্রখ্যাত শিল্পী কাইয়ুম চৌধুরী প্রচ্ছদ নিয়ে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা করেছেন৷ প্রচ্ছদের মানোন্নয়নে তিনি সমগ্র জীবন চেষ্টা করেছেন৷ প্রচ্ছদে তাঁর হাতে আঁকা ক্যালিগ্রাফির ব্যবহার সর্বাধিক জনপ্রিয়৷ তাঁর আঁকা বিশেষ ধরনের ক্যালিগ্রাফিই তাঁকে প্রচ্ছদের ভুবনে স্বকীয় অবস্থানে আসীন করেছে৷ অন্য সবাই যেখানে প্রচ্ছদের ইলাস্ট্রেশন নিয়ে ব্যস্ত থেকেছেন৷ সেখানে কাইয়ুম চৌধুরী প্রচ্ছদের নামলিপি নিয়ে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন৷ ফলে প্রচ্ছদ আঁকার জন্য তিনি বিশেষ এক ধরনের ক্যালিগ্রাফিক স্টাইল আবিষ্কার করেন যার ব্যবহার একটি প্রচ্ছদকে শিল্পী কাইয়ুম চৌধুরীর প্রচ্ছদ হিসেবে পরিচিত করে তোলে৷ এই গবেষণায় যুক্তি তর্ক ও বিচার বিশ্লেষনের মাধ্যমে উক্ত বিষয়টির যতার্থতা যাচাই করার চেষ্টা করা হয়েছে৷ এই গবেষণাটি শিল্পী কাইয়ুম চৌধুরী ও তাঁর আঁকা প্রচ্ছদ সম্পর্কে পাঠককে নতুন করে ভাবাবে৷ নতুন গবেষণার দ্বার উন্মোচন করবে তরুণ গবেষক, প্রচ্ছদশিল্পী, ডিজাইনার ও পাঠকের সামনে ৷