রবীন্দ্রসংগীতে খাম্বাজ রাগ-নির্ভরতার স্বরূপ

Authors

  • ড. ঝুমুর আহমেদ আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়

DOI:

https://doi.org/10.59185/jurpc.v35i1.112

Abstract

রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা গানের ইতিহাসে একজন প্রজ্ঞাবান সংগীতকার৷ তাঁর সাংগীতিক প্রেরণার মর্মমূলে ছিল হিন্দুস্থানি শাস্ত্রীয় সংগীত৷ তিনি মনে করতেন, সংগীতশিল্পরসতাত্ত্বিকগণ যদি গানের মধ্যে ব্যবহৃত রাগরাগিণীতে কী কী ভাব রয়েছে তা আবিষ্কারে ব্রত হন, তাহলে তা তাত্পর্যপূর্ণ হয়ে উঠবে৷ শাস্ত্রীয় সংগীতকে আশ্রয় করে রচিত গানে রাগ-নির্ভরতার ধরন কেমন ছিল তা যাচাই করতে খাম্বাজ রাগ-নির্ভর আটটি রবীন্দ্রসংগীত বেছে নেওয়া হয়েছে এ প্রবন্ধে৷ খাম্বাজ রাগের বৈশিষ্ট্য ও চলনের সঙ্গে খাম্বাজ রাগনির্ভর রবীন্দ্রসংগীতের তুলনা করা হয়েছে৷ পাঠ-বিশ্লেষণ পদ্ধতি এবং তুলনামূলক পদ্ধতি প্রয়োগ করে আমরা দেখতে পাবো, রবীন্দ্রনাথের গানে ‘খাম্বাজ’ কথাটি স্বরলিপিতে উ্লখে না থাকলেও বেশকিছু গানে খাম্বাজের প্রবল প্রভাব রয়েছে৷ গানের বাণীর ভাব পরিস্ফুট করতে সুরকেও সমান মর্যাদা দেবার বিষয়টি রবীন্দ্রনাথের মনোযোগ ছিল৷ খাম্বাজের সুরে গান বাঁধলেও খাম্বাজ রাগ কখনো সামনে এসে দাঁড়ায়নি, বরং বাণী ও সুরের সমতা এনেছে, বাণী ও সুরের আশ্চর্য মেলবন্ধন তৈরি করেছে৷ খাম্বাজ রাগের পদ্ধতিগত ব্যবহার থাকা সত্ত্বেও তাঁর গানে খাম্বাজের সুর বাণীকে ছাপিয়ে যায়নি৷ বিশ্লেষণের মধ্য দিয়ে দেখানো হয়েছে- খাম্বাজের সুরকে পুরোপুরি আশ্রয় করে বাণীর বৈভবসমেত রবীন্দ্রসংগীত স্বকীয় ও হৃদয়গ্রাহী হয়ে উঠেছে ৷

Author Biography

ড. ঝুমুর আহমেদ আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সহযোগী অধ্যাপক, সংগীত বিভাগ

Downloads

Published

2024-12-31

How to Cite

আহমেদ ড. ঝ. আ. (2024). রবীন্দ্রসংগীতে খাম্বাজ রাগ-নির্ভরতার স্বরূপ. The Jahangirnagar Review Part-C, 35(1), 155–165. https://doi.org/10.59185/jurpc.v35i1.112

Issue

Section

Articles