পূর্ববাংলার প্রথম সংবাদপত্রের ইতিবৃত্ত ও জনমতের প্রতিফলন
DOI:
https://doi.org/10.59185/jurpc.v35i2.144Abstract
সংবাদপত্রকে বলা হয় জ্ঞানের ভাণ্ডার৷ এতে মানব জীবনের সাথে সম্পর্কিত এমন কোনো বিষয় নেই যা বর্ণিত থাকে না৷ পূর্ববাংলা তথা বাংলাদেশের প্রথম সংবাদপত্রের নাম রঙ্গপুর বার্ত্তাবহ৷ এ সংবাদপত্রটি বর্তমান বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা রংপুর থেকে ১৮৪৭ সালের আগস্ট মাসে প্রকাশিত হয়েছিল৷ তত্কালিন জমিদারদের পৃষ্ঠপোষকতায় সংবাদপত্রটির প্রকাশনা দীর্ঘদিন অব্যাহত ছিল৷ কিন্তু ব্রিটিশ সরকারের মুদ্রাযন্ত্র বিষয়ক আইন জারি করার ফলে নানাবিধ বিধি-নিষেধের বেড়াজালে আবদ্ধ হয়ে ১৮৫৭ সালে রঙ্গপুর বার্ত্তাবহের প্রকাশনা বন্ধ হয়ে যায়৷ রঙ্গপুর বার্ত্তাবহ পত্রিকায় সমকালীন সমাজ, রাজনীতি ও শিক্ষা ক্ষেত্রে জনমতের প্রতিফলন ঘটেছিল৷ আলোচ্য প্রবন্ধে বাংলাদেশের আদি সংবাদপত্রের আদ্যন্ত এবং নানা বিষয়ে এতে জনমতের যে প্রতিফলন লক্ষ করা গেছে অনুসন্ধানের মাধ্যমে তা উপস্থাপনের চেষ্টা করা হবে৷