অস্তিত্ববাদী দৃষ্টিতে মানুষ ও জগত
একটি তাত্ত্বিক পর্যালোচনা
DOI:
https://doi.org/10.59185/jurpc.v35i2.146Abstract
এই প্রবন্ধে ‘অস্তিত্ববাদী দৃষ্টিতে মানুষ ও জগত’ সম্পর্কে আলোচনা করা হবে৷ প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত দর্শনের বিভিন্ন মতবাদের অনুসারী দার্শনিকরা ‘অস্তিত্ব’ ও ‘সারধর্ম’ আােচনা প্রসঙ্গে বলেছেন যে, মানুষের সারধর্ম আগে পরে তার অস্তিত্ব৷ সমকালীন অস্তিত্ববাদী দার্শনিকদের মতে, মানুষের ‘অস্তিত্ব’ আগে পরে তার ‘সারধর্ম’৷ অস্তিত্ব স্থির নয়, গতিশীল, সর্বদা পরিবর্তরে আধার৷ প্রতিমূহুর্তে ব্যক্তিসত্তা এক অবস্থা থেকে অন্য আর এক অবস্থায় প্রত্যাবর্তন করে৷ অস্তিত্ব ভবিষ্যতের দিকে প্রসারিত- সে হয়ে নেই, সে হয়ে উঠবে; অস্তিত্ব সর্বদাই নিজেকে অতিক্রম করে চলেছে৷ ভবিষ্যৎরূপী এই ব্যক্তিগত ‘অস্তিত্ব’-এর ম্যে প্রতিফলিত৷ ব্যক্তিগত অস্তিত্ব যে জগতে রূপায়িত তার মধ্যে যে স্বীয় সত্তাটি রয়ে গেছে ‘আতঙ্ক’ তাকেও সূচিত করে৷ এই জগতের সঙ্গে নানা সম্পর্ক ও উপযোগের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে যে স্বীয় সত্তা ‘অস্তিত্ব’ তারও দ্যৌতক৷ এই সমীকররে নিরিখেই বর্তমান প্রবন্ধে ‘অস্তিত্ববাদী দৃষ্টিতে মানুষ ও জগত’ সম্পর্কে বিচার বিশ্লেষণ করে দেখানো হবে।