উত্তরবঙ্গের ‘মনসা’ বিষয়ক পরিবেশনায় সংশ্লিষ্ট সমাজ-মানুরে ভূমিরূপের অভিব্যক্তি

একটি প্রাথমিক পর্যবেক্ষণ

Authors

  • মোহাম্মদ আশরাফুল হাবীব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

DOI:

https://doi.org/10.59185/jurpc.v35i2.147

Abstract

‘পদ্মার গান’ ও ‘কান্দনী বিষহরির গান’ হিন্দু দেবী মনসা েKেন্দ্র করে এক ধরনের কৃত্যমূলক উপস্থাপনা, যা আজও বাংলার গ্রামে-গঞ্জে পালা আকারে পরিবেশিত হয়৷ সনাতন লৌকিক ধর্মের দেবী ‘মনসা’র পূজাকাঙ্ক্ষার কাহিনিকথন ‘পদ্মার গান’ ও ‘কান্দনী বিষহরির গান’ মধ্যযুরে আলোচিত আখ্যানমূলক পরিবেশনা যেখানে মানব-মানবীয় চাওয়া পাওয়া ও আশা-আকাঙ্ক্ষা লভ্য৷ মঙ্গলকাব্যের পূজালোভী দেব-দেবী বা এ সমস্ত দেবতাগণ কাঙ্ক্ষিত পূজা না পেলে মর্তবাসীর প্রতি অভিসম্পাত ও শাস্তির বিধান করেন আবার পূজা পেলে তুষ্টি লাভ করেন এবং জাগতিক সুখ-শান্তি প্রদান করেন৷ সে কারণেই এতদ্‌অঞ্চলের মানুষ দেবী মনসার উদ্দেশ্যে বিশেষ কিছু মানত করে; বিশ্বাস ও আস্থা থেকেই মনসাকে মান্য করে৷ শস্যের অনিষ্ট, মহামারী, রোগশোক, জাগতিক উন্নতি, যাত্রাপথের বিপত্তি, গর্ভপাত প্রভৃতি ইহলৌকিক সঙ্কটের ত্রাণকর্তা হিসেবে এইসকল দেব-দেবী স্মরণীয়৷ বাংলাদেশের ঐতিহ্যবাহী নাট্যপালা পদ্মার গান/বিষহরির গান/কান্দনী বিষহরির গান ইত্যাদি নামে অভিহিত নাট্য আঙ্গিকটি উত্তরবঙ্গের বিশেষত কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, নীলফামারি ও দিনাজপুর জেলার বিভিন্ন গ্রামে গ্রামে পরিবেশিত হতে দেখা যায়৷

এতদ্‌অঞ্চলের লোককলার সাধারণ ও স্বাভাবিক প্রবণতা অনুসারে কৃত্যমূলক নাট্যের ক্ষেত্রে দেখা যায়, কাঙ্ক্ষিত দেব-দেবীর পূজা-অর্চনার মাধ্যমে তাদের কৃপা কামনা করেন আয়োজক৷ শুধু আয়োজক নন, সংশ্লিষ্ট সমাজের সামাজিকগণের উপস্থিতিতে সামষ্টিক বোধ-বিশবাসের নাট্যিক উপস্থাপনা ঘটে পরিবেশনাগুলোতে৷ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রাপ্ত ‘পদ্মার গান’ ও ‘কান্দনী বিষহরির গান’ নামক পরিবেশনাগুাের আয়োজক ও সংশ্লিষ্ট সমাজের সংলগ্নতার দার্শনিকতা অন্বেষণ বক্ষ্যমাণ গবেষণার মূল প্রতিপাদ্য৷

Author Biography

মোহাম্মদ আশরাফুল হাবীব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সহকারী অধ্যাপক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ

Downloads

Published

2024-12-31

How to Cite

হাবীব ম. আ. (2024). উত্তরবঙ্গের ‘মনসা’ বিষয়ক পরিবেশনায় সংশ্লিষ্ট সমাজ-মানুরে ভূমিরূপের অভিব্যক্তি : একটি প্রাথমিক পর্যবেক্ষণ. The Jahangirnagar Review Part-C, 35(2), 125–144. https://doi.org/10.59185/jurpc.v35i2.147

Issue

Section

Articles