বাংলা ছোটোগল্প

দেহোপজীবী নারী

Authors

  • তাসনুমা জামান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

DOI:

https://doi.org/10.59185/jurpc.v35i2.150

Abstract

সভ্যতার প্রাচীন পেশাসমূহের মধ্যে টিকে থাকা অন্যতম এক পেশার নাম গণিকাবৃত্তি৷ সাধারণত এই পেশায় অর্থের বিনিময়ে নারীর দেহ ও যৌনতা বিক্রি হয় পুরুষের কাছে৷ সাহিত্য যেহেতু সময় ও সমাজকে ধারণ করে সেহেতু দেহজীবী নারীদের জীবনাচরণও এখানে উপস্থাপিত হয়৷ সাহিত্যের অন্যতম শাখা ছোটোগল্পে এই পেশা-সংলগ্ন মানুষের জীবনকথা স্থান লাভ করেছে৷ দেহজীবী নারীর চিন্তা-চেতনা, আচার-আচরণ, পোশাক-পরিচ্ছদের ধরন অর্থাত্ সামগ্রিক বিষয়কে বাংলা ছোটোগল্পকারগণ তাঁদের লেখনিতে ধারণ করেছেন৷ দেহজীবী নারীকে ছোটোগল্পে উপস্থাপন করার নিমিত্তে লেখকগণের সমাজের কোণায় কোণায় লুকিয়ে থাকা অন্ধকারে আলোকপাতের ফলে দেহজীবী নারীকে নিয়ে অনেক নির্মম ও অপ্রিয় সত্য বাংলা ছোটোগল্পে স্থান লাভ করেছে৷ দেহজীবী নারীকেন্দ্রিক কয়েকটি ছোটোগল্পের বিশ্লেষণ করে দেহজীবী নারী-জীবনের নানা মাত্রা, নানা বৈশিষ্ট্য, তাদের সামাজিক অবস্থান চিহ্নিতকরণই আলোচ্য প্রবন্ধের অন্বিষ্ট ৷

Author Biography

তাসনুমা জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ

Downloads

Published

2024-12-31

How to Cite

জামান ত. (2024). বাংলা ছোটোগল্প : দেহোপজীবী নারী. The Jahangirnagar Review Part-C, 35(2), 75–89. https://doi.org/10.59185/jurpc.v35i2.150

Issue

Section

Articles