বাংলাদেশের ঐতিহ্যবাহী পরিবেশনায় দর্শক-পরিবেশনাকারীর সম্পর্কের স্বকীয়তা অন্বেষণ একটি দ্বিতীয় পর্যায়ের পর্যবেক্ষণ

Authors

  • ইউসুফ হাসান অর্ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

DOI:

https://doi.org/10.59185/jurpc.v35i2.154

Abstract

বাংলাদেশের কতিপয় ঐতিহ্যবাহী পরিবেশনা পুনর্বীক্ষণের মাধ্যমে সেখানে দর্শক-পরিবেশনাকারীর সম্পর্কের স্বকীয়তা পর্যবেক্ষণ বক্ষ্যমাণ গবেষণার প্রতিপাদ্য৷ এ পর্যায়ে যুগীর গান, চৈত্র সংক্রান্তি উত্সবের পরিবেশনা ও যাত্রার শহরকেন্দ্রিক পরিবেশনা প্রত্যক্ষ করে প্রতিপাদ্য বিষয়ে পর্যবেক্ষণ সম্পন্ন হযেছে৷ নাটোরের যুগীর গানের দুইটি পরিবেশনা, ঢাকাতে যাত্রা পালার দুইটি পরিবেশনা এবং মানিকগঞ্জে অনুষ্ঠিত চৈত্র সংক্রান্তির পরিবেশনা প্রত্যক্ষ করা গেছে৷ এ সমস্ত পরিবেশনায় পরিপ্রেক্ষিতভেদে ‘উপলক্ষ্য’ , ‘দর্শক-সামাজিক’-এর ধারণা বিশ্লেষণ, প্রতিবেশ বিশ্লেষণ এবং উপস্থিত সকরে ‘কালেকটিভ আনকনশাস’ বিশ্লেষিত হছে৷ পরিবেশনায় রস নিষ্পত্তির ক্ষেত্রে দর্শক হিসেবে সামাজিকগণ অংশগ্রহণ করে বলে তারা একটি প্রত্যক্ষ উপাদান হিসেবে ক্রিয়াশীল হয়৷ একটি সামষ্টিক বোধের উদযাপনে অংশগ্রহণের তৃপ্তি নিয়ে ‘সামাজিকগণ’ ঘরে ফিরে৷ ‘উত্সব-উপলক্ষ্যে আনুষ্ঠানিক’ এই পরিবেশনাগুলোতে পরিবেশনাকারীদের পৌরহিত্যমূলক অবস্থানকেও প্রবন্ধকার সনাক্ত করেছেন পূর্ববর্তী গবেষণার মতোই৷ তাই ঐতিহ্যবাহী এই পরিবেশাগুলোর ক্ষেত্রে পূর্বের গবেষণায় উল্লেখিত ‘আনুষ্ঠানিক ও সামষ্টিক উদযাপন’ বিষয়টি বিবেচনা ক েএ ধরনের পরিবেশনার স্বকীয়তা এমনভাবে অনুধাবন করা গেছে যাকে নাট্যমূলক হলেও সংস্কৃত অলঙ্কারশাস্ত্রের ‘নাট্য’ পরিভাষা দিয়ে বিচার করা সমীচীন নয়৷ এ ে‘সামাজিক পার্বণ’ হিসেবে বিবেচনা করাই যৌক্তিক৷ তাই বাংলাশের সংস্কৃতির স্বাতন্ত্র্য অন্বেষণ করার গবেষণার ক্ষেত্রে এক ধাপ এ সংশয়কে আরো এক ধাপ এগিয়ে যাওয়া বলে বিবেচনা করা চলে ৷

Author Biography

ইউসুফ হাসান অর্ক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

অধ্যাপক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ

Downloads

Published

2024-12-31

How to Cite

অর্ক ই. হ. (2024). বাংলাদেশের ঐতিহ্যবাহী পরিবেশনায় দর্শক-পরিবেশনাকারীর সম্পর্কের স্বকীয়তা অন্বেষণ একটি দ্বিতীয় পর্যায়ের পর্যবেক্ষণ. The Jahangirnagar Review Part-C, 35(2), 9–32. https://doi.org/10.59185/jurpc.v35i2.154

Issue

Section

Articles