প্রাক-ব্রিটিশ ও ব্রিটিশ শাসনামলে বাংলায় শিক্ষার প্রসার
পরিপ্রেক্ষিত বরিশাল
DOI:
https://doi.org/10.59185/jurpc.v35i2.155Keywords:
প্রাক-ব্রিটিশ, ব্রিটিশ শাসনামল, বাংলা, শিক্ষা, বরিশালAbstract
বাংলায় কাঠামোগত শিক্ষাব্যবস্থা চালু হয় ব্রিটিশ শাসনামলে৷ তবে প্রাক-ব্রিটিশ শাসনামলেও এই অঞ্চলে শিক্ষা ও সংস্কৃতির বিকাশ ঘটেছিল৷ নদী বেষ্টিত যোগাযোগ ব্যবস্থার কারণে বাংলার অন্যান্য অঞ্চলের ন্যায় বরিশালের সর্বত্র একইভাবে শিক্ষার প্রসার ঘটেনি৷ কিন্তু প্রাচীনকাল থেকে বরিশালের কোন কোন অঞ্চলে শিক্ষার এমন বিস্ময়কর অগ্রগতি ঘটেছিল, যার দৃষ্টান্তও বিরল৷ পুরাতন ভাবধারার ধর্ম, সংস্কৃত চর্চা, টোল, মক্তব প্রভৃতিতে যেমন তত্কালে অবিভক্ত বাংলায় বরিশালের গৈলা বিশেষভাবে প্রসিদ্ধি লাভ করেছিল তেমনি ব্রিটিশ শাসনামলে ইংরেজি শিক্ষা গ্রহণেও গৈলা কৃতিত্বের পরিচয় দিয়েছে৷ গৈলা ছাড়াও বরিশালের বানারীপাড়ার গাভা, খলিশাকোটা, বাবুগঞ্জের দেহেরগতি, গৌরনদীর নলচিড়া, বাটাজোড়, চাঁদশী, উজিরপুর, শোলক ও ধামুরা এলাকাও শিক্ষায় বেশ অগ্রসর ছিল৷ আলোচ্য প্রবন্ধে প্রাক-ব্রিটিশ ও ব্রিটিশ শাসনামলে বরিশাল তথা বাংলায় শিক্ষার প্রসার নিয়ে আলোকপাত করা হয়েছে ৷