সুবোধ ঘোষের ভারত প্রেমকথা

নারী সৃষ্টির স্বাতন্ত্র্য

Authors

  • তাসনুমা জামান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

DOI:

https://doi.org/10.59185/jurpc.v36i2.381

Abstract

বাংলা কথাসাহিত্যের অন্যতম প্রতিভাধর কথাসাহিত্যিক ও সাংবাদিক

সুবোধ ঘোষ। তিনি তাঁর স্বকীয় শৈলী ও মৌলিক রচনাশক্তির মাধ্যমে পাঠকমনে এক

অনুপম স্থান অধিকার করেছেন। বাংলা সাহিত্যে তাঁর আবির্ভাব যেমন আকস্মিক, তেমনি

চমকপ্রদ। কল্লোল-পরবর্তী যুগের এই উজ্জ্বলতম প্রতিভা, নিজের বৈচিত্র্যময় জীবনানুভূতি

এবং তীক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতার সমন্বয়ে সৃষ্টি করেছেন অসংখ্য অনবদ্য সাহিত্যকর্ম। সুবোধ

ঘোষের ভারত প্রেমকথা বাংলা কথাসাহিত্যের তেমনি এক সৃষ্টি, যেখানে মহাভারতের বেশ

কয়েকটি অপ্রচলিত উপাখ্যানকে নবতর চেতনায় পুনর্নির্মাণ করা হয়েছে। আলোচ্য গ্রন্থে

লেখক মূল কাহিনির মর্মবস্তু অক্ষুণœ রেখেও মনস্তাত্ত্বিক জটিলতা, মানবিক দ্বন্দ্ব এবং নারীর

স্বাধীনচেতনাকে প্রাধান্য দিয়ে আলেখ্যের পুনর্ব্যাখ্যা করেছেন। এই গ্রন্থে নারীচরিত্রগুলোর

বিশেষ চিত্রায়ণ ও তাদের চারিত্রিকস্বাতন্ত্র্যের বৈশিষ্ট্য গবেষণার দাবি রাখে। এই দাবিকে

গুরুত্ব দিয়ে আলোচ্য গবেষণায় সুবোধ ঘোষের ভারত প্রেমকথার নারীচরিত্র সৃষ্টির

বিশেষত্ব ও তাদের আধুনিক প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করা হয়েছে।

Author Biography

তাসনুমা জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ

Downloads

Published

2025-12-31

How to Cite

জামান ত. (2025). সুবোধ ঘোষের ভারত প্রেমকথা : নারী সৃষ্টির স্বাতন্ত্র্য. The Jahangirnagar Review Part-C, 36(2), 25–40. https://doi.org/10.59185/jurpc.v36i2.381

Issue

Section

Articles