স্তানিস্লাভস্কির ‘শারীরিক অ্যাকশন পদ্ধতি’র অন্তর্গত অভিপ্রায়
DOI:
https://doi.org/10.59185/jurpc.v36i2.382Abstract
উনিশ ও বিংশ শতকের পাশ্চাত্য থিয়েটারে ডিউক অব সাক্সে
মাইনিনজেনের পর একে একে আবির্ভাব ঘটে আঁদ্রে আঁতোয়া (১৮৫৮ -১৯৮৩),
ডেভিড বেলাস্কো (১৮৫৩ -১৯৩১), এডলফ্ অপ্পিয়া (১৮৬২ - ১৯২৮), গর্ডন ক্রেগ
(১৮৭২ - ১৯৬৬), সেরগেইভিচ কনস্তান্তিন স্তানিস্লাভস্কি (১৮৬৩ - ১৯৩৮), ম্যাক্স
রাইনহার্ড (১৮৭৩ -১৯৪৩), জাঁ কোপো (১৮৭৯ -১৯৪৯), ইউজিন ভক্তানগভ
(১৮৮৩ -১৯২২), এরইউন পিসকাটর (১৮৯৩ - ১৯৬৬), বার্টল্ট ব্রেখট (১৮৯৮ -
১৯৫৬), জর্জিও গ্রোটোস্কি (১৯৩৩ -১৯৯৯), পিটার ব্রুকসহ (১৯২৫ -২০২২) প্রমুখ
জগদ্বিখ্যাত নির্দেশকগণের। আধুনিক থিয়েটারে ক্রমঃবিকাশমান নির্দেশক সত্তাটি
স্তানিস্লাভস্কি এবং মস্কো আর্ট থিয়েটারের মাধ্যমে পূর্ণতা লাভ করে। থিয়েটারের স্বরূপ
এবং নির্দেশকের কর্মপদ্ধতিকে স্তানিস্লাভস্কি বৈজ্ঞানিক ভিত্তি দান করেন। তাঁর উদ্ভাবিত
‘শারীরিক অ্যাকশন পদ্ধতি’ অভিনয়কলার বিজ্ঞানরূপে চিহ্নিত। বক্ষ্যমাণ নিবন্ধটি
স্তানিস্লাভস্কি উদ্ভাবিত পদ্ধতিটির অন্তর্গত অভিপ্রায়ের প্রতি ধাবিত।