লবণাক্ততার অনুপ্রবেশ ও তার প্রভাব
খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের উপর একটি সমীক্ষা
DOI:
https://doi.org/10.59185/juvps.v42i01.171Keywords:
লবণাক্ততা, কৃষি, প্রশমন ব্যবস্থা, SWOT মডেল, আমাদী ইউনিয়নAbstract
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বিভিন্ন ধরণের দূর্যোগের সাথে সাথে লবণাক্ততা অনুপ্রবেশের হারও ক্রমান্বয়ে বেড়েছে। খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নে সাম্প্রতিক সময়ে লবণাক্ততার অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে, তাই এর প্রভাব অনুসন্ধানের জন্য এই গবেষণাটি সম্পন্ন করা হয়েছে। এ গবেষণায় প্রাথমিক ও মাধ্যমিক উভয় ধরণের উপাত্ত ব্যবহৃত হয়েছে। লবণাক্ততা পরিমাপের জন্য ভৌগোলিক বৈচিত্র্য এবং ভূমি ব্যবহারের ধরন বিবেচনায় গবেষণা এলাকায় ষোলটি স্যাম্পলিং পয়েন্ট নির্ধারণ করে প্রত্যেকটি স্যাম্পলিং পয়েন্ট থেকে মাটির লবণাক্ততা, পিএইচ, এবং লবণাক্ততায় আক্রান্ত এলাকার তথ্য সংগ্রহ করা হয়েছে। এ তথ্যগুলো বিশ্লেষণ করে বিভিন্ন চিত্র ও মানচিত্রায়নের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এছাড়া, গবেষণার এলাকার লবণাক্ততা সমস্যা থেকে উত্তরণের জন্য ফোকাসগ্রæপ আলোচনার মাধ্যমে তথ্য সংগ্রহ করে একটি ঝডঙঞ মডেল তৈরি করা হয়েছে। পরিসংখ্যানগত বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত ফলাফল থেকে দেখা যায় যে, সমীক্ষা এলাকায় লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে যা ফসলের ধরণ পরিবর্তন করছে ও ফলন হ্রাস করেছে। গবেষণালব্ধ SWOT মডেলের মাধ্যমে বিভিন্ন প্রকার লবণাক্ততা প্রশমন ব্যবস্থার রূপরেখা পাওয়া গিয়েছে। এর মধ্যে রয়েছে উন্নত সেচ কৌশল, লবণ সহিষ্ণু ফসলের জাত চাষ এবং বাঁধের মতো অবকাঠামোগত উন্নয়ন। গবেষণালব্ধ ফলাফল উক্ত এলাকার স্থানীয় মানুষ ও কৃষক সম্প্রদায়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যারা প্রতিনিয়ত লবণাক্ততা অনুপ্রবেশের চ্যালেঞ্জ মোকাবেলা করছে।