তানিম নূরের বনলতা এক্সপ্রেস

ট্রেনযাত্রায় জীবন ও রূপান্তরের আখ্যান

Authors

  • Manoj Kumar Pramanik Department of Film and Media Studies, Jatiya Kabi Kazi Nazrul Islam University, Trishal, Mymensingh, Bangladesh.

DOI:

https://doi.org/10.59185/jjm.v8i1.556

Keywords:

বনলতা এক্সপ্রেস, কিছুক্ষণ, চলচ্চিত্র বিশ্লেষণ, ক্রোনোটোপ, চলচ্চিত্র-চিহ্নতত্ত্ব

Abstract

তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস (২০২৬) হুমায়ূন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র। উপন্যাস থেকে চলচ্চিত্রে কাহিনি ও চরিত্রের পুনর্গঠন কীভাবে নতুন অর্থ তৈরি করেছে এবং ট্রেনযাত্রা কীভাবে জীবন, সময়, মৃত্যু ও সামাজিক সম্পর্কের রূপক হয়ে উঠেছে, তা এই গবেষণা প্রবন্ধের আলোচ্য বিষয়। গুণগত পদ্ধতি অনুসরণ করে এই প্রবন্ধে চলচ্চিত্রটির আখ্যান, চরিত্র, দৃশ্য-শ্রাব্য উপাদান ও প্রতীক বিশ্লেষণ করা হয়েছে। তাত্ত্বিক কাঠামো হিসেবে ব্যবহার করা হয়েছে মিখাইল বাখতিনের ক্রোনোটোপ, ডেভিড বর্ডওয়েল, ক্রিস্টিন থম্পসন ও জেফ স্মিথের চলচ্চিত্র-রূপতত্ত্ব এবং ক্রিশ্চিয়ান মেটজের চলচ্চিত্র-চিহ্নতত্ত্ব। বিশ্লেষণে বাখতিনের ধারণার মাধ্যেম ব্যাখ্যা করা হয়েছে ট্রেনের সময়-স্থানগত ভূমিকা; চলচ্চিত্র-রূপতত্ত্ব দিয়ে ক্যামেরা, সম্পাদনা, আলো, রং ও শব্দের মাধ্যমে অর্থ নির্মাণের প্রক্রিয়া; আর মেটজের চিহ্নতত্ত্ব দিয়ে দৃশ্য ও শ্রাব্য উপাদানের অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করা হয়েছে। ট্রেনের সীমিত পরিসরে বিভিন্ন শ্রেণি, পেশা ও বয়সের মানুষের সহাবস্থান একটি ক্ষুদ্র সামাজিক কাঠামো তৈরি করে। মৃত সন্তানের কফিন ও নতুন শিশুর জন্মের পাশাপাশি অবস্থান জীবন-মৃত্যুর সম্পর্ককে নতুনভাবে উপস্থাপন করে। মন্ত্রী, চিকিৎসক, অধ্যাপক, নারী ও সাধারণ যাত্রীদের পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে ক্ষমতা, লিঙ্গ, সামাজিক মর্যাদা ও মানবিক দায়িত্বের প্রশ্নও উঠে আসে। এই গবেষণা প্রবন্ধে চলচ্চিত্রের ট্রেনযাত্রার সময়-স্থানগত ও প্রতীকী তাৎপর্য বিশ্লেষণ; কিছুক্ষণ ও বনলতা এক্সপ্রেস-এর মধ্যে চরিত্র, ঘটনা ও আখ্যানবিন্যাসের ধারাবাহিকতা ও পরিবর্তন শনাক্তকরণ; সামাজিক শ্রেণি, ক্ষমতা, লিঙ্গ ও ব্যক্তিগত সঙ্কটের উপস্থাপন ব্যাখ্যা; এবং বহুচরিত্রভিত্তিক আখ্যানের সঙ্গে দৃশ্য-শ্রাব্য নির্মাণের সম্পর্ক অনুসন্ধান করা হয়েছে।

Downloads

Published

2026-11-25

How to Cite

Pramanik, M. K. (2026). তানিম নূরের বনলতা এক্সপ্রেস: ট্রেনযাত্রায় জীবন ও রূপান্তরের আখ্যান. Journal of Journalism and Media, 8(1), 89–110. https://doi.org/10.59185/jjm.v8i1.556

Issue

Section

Research Article