About the Journal

নৃবিজ্ঞান পত্রিকা (Journal of Anthropology) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে প্রকাশিত একটি পিয়ার-রিভিউড গবেষণা পত্রিকা। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এই পত্রিকাটি বাংলাদেশে প্রকাশিত প্রথম নৃবিজ্ঞান বিষয়ক পত্রিকা। বাংলা ও ইংরেজি — উভয় ভাষায় প্রকাশিত এই পত্রিকায় স্থান পায় মৌলিক এথনোগ্রাফিক গবেষণা, তাত্ত্বিক প্রবন্ধ ও গ্রন্থ-সমালোচনা। প্রায় চার দশক ধরে এটি বাংলাদেশে নৃবিজ্ঞান চর্চার অন্যতম প্রধান গবেষণা মঞ্চ হিসেবে ভূমিকা পালন করে আসছে।

Nrvijnana Patrika (Journal of Anthropology) is the peer-reviewed journal of the Department of Anthropology, Jahangirnagar University, Dhaka. Founded in 1987, it is the first anthropological journal published in Bangladesh. Published bilingually in Bangla and English, the journal features original ethnographic research, theoretical essays, and book reviews, and has served for nearly four decades as the country's principal scholarly forum for anthropology.