জলকেন্দ্রিক বিনোদন কেন্দ্রের প্রবেশ্যতা ও প্রভাব:
ঢাকার হাতিরঝিলের উপর একটি সমীক্ষা
DOI:
https://doi.org/10.59185/juvps.v42i01.167Keywords:
হাতিরঝিল, ওয়াটার ট্যাক্সি, বিনোদনকেন্দ্র, পরিবহণ, শহর ভূদৃশ্য, অর্থনীতিAbstract
হাতিরঝিল লেক, ঢাকার নিবিড় জনজীবনের ব্যস্ততার মাঝে এক নির্মম প্রশান্তির নাম। ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে সাংস্কৃতিক, বিনোদনমূলক এবং প্রাকৃতিক সৌন্দর্য সরবরাহ করে 'হাতিরঝিল' ঢাকার ভূদৃশ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ২০১৩ সালের সংস্কার এটিকে আরও উন্নত করেছে এবং ২০১৬ সালে 'ওয়াটার ট্যাক্সি' সংযোজনের ফলে লেক এবং শহর ঘিরে চলাচল আরও সহজতর হয়েছে। এই গবেষণায় এসব পরিবর্তনের প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়েছে। গবেষণায় দেখা যায় যে ওয়াটার ট্যাক্সি শুধু হাতিরঝিলের বিনোদনমূলক আকর্ষণ বাড়ায়নি বরং ঢাকার অভ্যন্তরে যাতায়াতের একটি কার্যকর উপায়ও প্রদান করেছে। যাতায়াতের বাঁধাসমূহ অতিক্রম করে,ওয়াটার ট্যাক্সি শহরের জীবনকে আরও গতিশীল করে তুলেছে। এছাড়াও বিনোদন এবং পরিবহন ভূমিকার পাশাপাশি এই ওয়াটার ট্যাক্সি ব্যবস্থা ঢাকার অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, যা স্থানীয় এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। অর্থাৎ, এই গবেষণায় বিশ্লেষণ করা হয়েছে, কিভাবে হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সির সংযোজন শহরের ভূদৃশ্যকে রূপান্তরিত করেছে, যা নগরবাসীদের জন্য বিনোদন এবং কার্যকর সুবিধা প্রদান করার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উদ্দীপিত করছে।