ইউ. এ. ভি. (UAV) প্রযুক্তির মাধ্যমে গাছের সংখ্যা এবং ক্যানোপি নির্ধারণ:
প্রবন্ধ পর্যালোচনা
DOI:
https://doi.org/10.59185/juvps.v43i02.277Keywords:
ক্যানোপি, UAV, RGB, মেশিন লার্নিং, CNN, শহুরে বৃক্ষAbstract
শহরের গাছপালা পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন- তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুর মান উন্নয়ন এবং কার্বন সংরক্ষণ। তাই, বন ব্যবস্থাপনার জন্য সঠিকভাবে গাছের পরিমাণ নির্ধারণ করা অপরিহার্য। তবে প্রচলিত গাছ তালিকাভুক্তির পদ্ধতি যেমন- জরিপ সময়সাপেক্ষ ও শ্রমসাপেক্ষ এবং বিশেষ করে বৃহৎ শহর এলাকায় ত্রুটির সম্ভাবনা বেশি থাকে। এ গবেষণাটিতে UAV প্ল্যাটফর্ম, RGB সেন্সর, চিত্র বিশ্লেষণ কৌশল এবং মেশিন লার্নিং পদ্ধতি অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কনভল্যুশনাল নিউরাল নেটওয়ার্ক (CNN) এবং মাস্ক R-CNN এর মতো ডিপ-লার্নিং পদ্ধতিগুলো গাছ শনাক্তকরণে প্রচলিত পদ্ধতির তুলনায় অধিক নির্ভুল, যেখানে নির্ভুলতার হার ৯০% এর চেয়েও বেশি। এই গবেষণার উদ্দেশ্য হলো প্রকাশিত প্রবন্ধ পর্যালোচনা থেকে UAV - ভিত্তিক শহুরে বৃক্ষ পরিমাণ নির্ধারণের আধুনিক পদ্ধতি ও প্রযুক্তিগুলোর বিশ্লেষণ। যেখানে বিশেষভাবে RGB চিত্রগ্রহণ ব্যবস্থার ভূমিকা আলোচিত হয়েছে। প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে গাছ শনাক্তকরণ ও শ্রেণিবিন্যাস অ্যালগরিদমের নির্ভুলতা মূল্যায়ন, প্রযুক্তিগত ও ব্যবহারিক চ্যালেঞ্জ নির্ধারণ, এবং ভবিষ্যৎ গবেষণার সম্ভাব্য দিক চিহ্নিত করা। এই গবেষণা- ভবিষ্যৎ গবেষণায় শহুরে বন ব্যবস্থাপনায় UAV প্রযুক্তির ব্যবহারকে আরও সমৃদ্ধ করার ভিত্তি হিসেবে কাজ করবে।