ইউএভি (UAV) ব্যবহার করে উদ্ভিদের বৈশিষ্ট্য শণাক্তকরণ পদ্ধতিসমূহ:
সুবিধা ও অসুবিধা
DOI:
https://doi.org/10.59185/juvps.v42i01.174Keywords:
UAV, DSM, DTM, CHM, GLI, NGRDI, প্রজাতি শণাক্তকরণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, বাংলাদেশAbstract
উচ্চমানের ছবি বিশ্লেষণের মাধ্যমে উদ্ভিদের প্রজাতি শণাক্তকরণে ইউএভি (UAV) নতুন দিগন্তের উন্মোচন করেছে যা জীববৈচিত্র্য রক্ষায় দ্রæত ও নির্ভুলভাবে উদ্ভিদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে সক্ষম। গবেষণাটি ঢাকা জেলার অন্তর্গত সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত ২.১ হেক্টর এলাকাজুড়ে সম্পন্ন হয়েছে যার তিনপাশ জলবেষ্টিত হওয়ায় জীববৈচিত্র্যময় সমীক্ষা এলাকাটিকে সহজেই পৃথক এবং গভীরতর বিশ্লেষণ সম্ভবপর করেছে। উদ্ভিদসমূহকে শণাক্তকরণের নিমিত্তে ডেটা সংগ্রহ ও উপাত্ত বিশ্লেষণে Pix4D, Agisoft ২.১.৩, ArcGIS ১০.৫ এবং অৎপএওঝ চৎড় ৩.১.৫ ব্যবহার করে Digital Surface Model (DSM), Digital Terrain Model (DTM) নির্ণয়ের মাধ্যমে ভূমির ভিন্ন ভিন্ন উচ্চতায় Canopy Height Model (CHM) এর মাধ্যমে উদ্ভিদের উচ্চতা নির্ণয় করা হয়েছে। গবেষণায় প্রাপ্ত ২৫টি প্রজাতির উদ্ভিদসমূহের উচ্চতা এবং ইনডেক্সগুলো পর্যালোচনা করলে দেখা যায়, প্রজাতিসমূহের উচ্চতা ২.৯২ মিটার থেকে ১৩.৬৪ মিটার পর্যন্ত হয়ে থাকে। পাশাপাশি ঝোপঝাড় বা গুল্মের Green Leaf Index (GLI) ০.২৭ এবং Normalized Green Red Difference Index (NGRDI) ০.৩৭, যা প্রাপ্ত উদ্ভিদ প্রজাতিসমূহের মধ্যে সবচেয়ে বেশি। এটি সুপিরিয়র লাইট রিফ্লেকটেন্স এবং সালোকসংশ্লেষণ ক্ষমতার নির্দেশক, যেখানে আবাদী জমির GLI মান (০.২১) সর্বনিম্ন এবং খেজুর গাছের NGRDI মান (০.১৪) সবচেয়ে কম সবুজ আলোর প্রতিফলন এবং কম সালোকসংশ্লেষণ দক্ষতার প্রতিফলন। ক্যানোপির ওভারল্যাপিং, গাছের ওপর ঘন লতা-পাতার আবরণ, জলাশয়ে শৈবালের উপস্থিতি এবং গাছের ছায়া স্পেক্ট্রাম ইনডেক্সকে জটিল করে তোলে। সুপারিশগুলোর মধ্যে রয়েছে UAV ডেটা বিশ্লেষণের এলগোরিদমকে আরো সহজ ও উন্নতকরণ এবং উদ্ভিদ প্রজাতি পর্যবেক্ষণ ও সংবেদনশীল পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন।