বৈশ্বিক উষ্ণায়নের ভৌগোলিক প্যারাডাইম

Authors

  • মো: হুসাইন আল রাজ
  • মাহীব রেজা
  • মাঈশা নূসরাত

DOI:

https://doi.org/10.59185/juvps.v42i01.175

Keywords:

বৈশ্বিক উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, প্যারাডাইম, সাহিত্য পর্যালোচনা

Abstract

বর্তমান পৃথিবীতে বৈশ্বিক উষ্ণায়ন একটি বহুল চর্চিত বিষয়। এটি নিয়ে পক্ষে বিপক্ষে মতবাদ আছে। তবে পক্ষভুক্ত মতবাদগুলোই সর্বক্ষেত্রে আলোচিত হয়। অথচ বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে বৈজ্ঞানিক কর্মপস্থা নিরূপণের ক্ষেত্রে উভয় মতবাদগুলোর মধ্যে একটি তুলনামূলক পারস্পরিক আলোচনার বিকল্প নেই। এই গবেষণায় দ্বিতীয় পর্যায়ের তথ্য বিশ্লেষণ করে মতবাদগুলোর বৈজ্ঞানিক ব্যখ্যা অনুসন্ধান করা হয়েছে, এবং মতবাদগুলোর বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে যথাযথ ও যৌক্তিক দার্শনিক সমাধান খুঁজে বের করার প্রয়াস করা হয়েছে। গবেষণাটি সাহিত্য পর্যালোচনার মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের তথ্য বিশ্লেষণের মাধ্যমে সম্পাদিত হয়েছে। গবেষণাটি বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে প্রচলিত ধারণাগুলোর প্রেক্ষিতে একটি নতুন প্যারাডাইম তৈরি করেছে।

Author Biographies

মো: হুসাইন আল রাজ

সহকারি অধ্যাপক, ভূগোল বিভাগ, ঢাকা সিটি কলেজ

মাহীব রেজা

গবেষণা শিক্ষার্থী, ভূগোল ও পরিবেশ বিভাগ

মাঈশা নূসরাত

গবেষণা শিক্ষার্থী, ভূগোল ও পরিবেশ বিভাগ

Downloads

Published

2025-04-27

Issue

Section

Articles

Similar Articles

1 2 > >> 

You may also start an advanced similarity search for this article.