বান্দরবান সদর উপজেলার উদ্ভিদ আচ্ছাদনের বিঘ্নতা সনাক্তকরণে BFAST মডেলের প্রয়োগ
DOI:
https://doi.org/10.59185/juvps.v43i02.265Keywords:
BFAST মডেল, NDVI, উদ্ভিদ আচ্ছাদন, রিমোট সেনসিং, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমAbstract
বাংলাদেশের প্রেক্ষাপটে পাহাড়ি ও সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে চট্টগ্রাম পার্বত্য অঞ্চল (CHT) একটি গুরুত্বপূর্ণ এলাকা, যেখানে পরিবেশগত ভারসাম্য রক্ষায় বন ভূমিকা রাখছে। গবেষণায় দেখা গেছে, এই অঞ্চলে মানবসৃষ্ট ও প্রাকৃতিক কারণে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে, যার মধ্যে রয়েছে অবৈধ বসতি স্থাপন, কৃষি সম্প্রসারণ, কাঠ সংগ্রহ এবং ভূমি দখল। এসব কারণে বন উজাড় এবং প্রাকৃতিক পরিবেশের ক্ষতি হয়েছে। এই পরিবর্তন চিহ্নিত করতে গবেষণায় রিমোট সেন্সিং এবং জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (GIS)-এর সাহায্যে Normalized Difference Vegetation Index (NDVI) বিশ্লেষণ করা হয়েছে। এছাড়া, BFAST (Breaks For Additive Season and Trend) মডেল ব্যবহার করে সময়ভিত্তিক পরিবর্তনের প্রবণতা মূল্যায়ন করা হয়েছে, যা নির্দিষ্ট সময়সীমায় বন ক্ষয় বা পরিবর্তনের প্রকৃতি নির্ধারণে সহায়তা করেছে। এই মডেল নিখুঁতভাবে পর্যায়ক্রমিক উপগ্রহ চিত্র বিশ্লেষণের মাধ্যমে পিক্সেল ভিত্তিক উদ্ভিদ আচ্ছাদনের ব্যাঘাত সনাক্ত কওে যেখানে কোন তথ্য ঘাটতি থাকে না। গবেষণায় দেখা গেছে, NDVI এর মান সর্বোচ্চ ০.৬০ থেকে সর্বনিম্ন -০.৩৬, যা ২০০০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ের মধ্যে উদ্ভিদ আচ্ছাদনের বৃদ্ধি ও হ্রাস নির্দেশ করে। মূলত ২০০৬, ২০০৭, ২০০৮ ও ২০০৯ সালে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গেছে, যেখানে যথাক্রমে ৫৮.০৫ হেক্টর, ৯৪.৩২ হেক্টর, ৬৮.৪০ হেক্টর এবং ৬৯.৩০ হেক্টর এলাকায় ভূমি আচ্ছাদনে ব্যাঘাত পরিলক্ষিত হয়েছে। BIC ও LWZ এর মান -৫০ থেকে -৩০০ দেখায় যে, মডেলটি নির্দিষ্ট এলাকাগুলোর পরিবর্তন নির্ভুলভাবে সনাক্ত করতে পেরেছে। এই পরিবর্তনের পেছনে কারণ হিসেবে দেখা গেছে নগরায়ণ, বসতি সম্প্রসারণ, স্থানান্তরিত চাষাবাদ, কাঠ সংগ্রহ এবং অনিয়ন্ত্রিত ভূমি ব্যবস্থাপনা। তাই, BFAST মডেলটি উদ্ভিদ আচ্ছাদনের পরিবর্তন সনাক্তকরণে কার্যকর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা, যেমন ভূমি ব্যবস্থাপনা জোনিং এবং প্রচলিত আইন প্রয়োগে কার্যকর দিকনির্দেশনা দিতে সক্ষম।