বস্তি অধিবাসীদের জীবন ও জীবিকা কৌশলঃ
রংপুর সিটি কর্পোরেশন এলাকা ভিত্তিক সমীক্ষা
DOI:
https://doi.org/10.59185/juvps.v43i2.233Keywords:
বস্তি, পরিবার, নিম্ন আয়, আর্থ-সামাজিক, রংপুর সিটি কর্পোরেশনAbstract
রংপুর সিটি কর্পোরেশন ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ড-এ ৫৭ টি বস্তি রয়েছে, যেখানে মোট ৯৩৯৮ টি পরিবার বসবাস করে। শহরের নিম্ন আয়ের জনগোষ্ঠী সাধারণত বস্তিতে বসবাস করে। এ গবেষণায় উক্ত সিটি কর্পোরেশনের বসবাসরত বস্তির মানুষের আর্থ-সামাজিক অবস্থা নিরূপন, জীবন ও জীবিকা নির্বাহের ধরন ও কৌশল সমূহের উপর গুরুত্ব দেয়া হয়েছে। এ গবেষণাটি একাধিক পদ্ধতির (Multiple Method) প্রক্রিয়া অবলম্বনে সম্পন্ন করা হয়েছে, যেখানে প্রাথমিক উপাত্তের আধিক্য রয়েছে। গবেষণার ফলাফল বিশ্লেষণে দেখা যায় যে, বস্তিগুলোতে যে মানুষেরা বাস করে তারা অধিকাংশ অশিক্ষিত। তাদের মধ্যে অনেকেই কখনোই প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতে পারেনি। বস্তিতে বসবাসরত জনগোষ্ঠীরা তাদের পরিবারের সদস্যদের মৌলিক চাহিদা মেটাতে অনেকাংশে হিমশিম খাচ্ছে। বস্তির অধিকাংশ উপার্জনক্ষম ব্যক্তি দিনমজুর, রিকশা চালানো, ফেরি করা প্রভৃতি কাজের সাথে জড়িত। তাদের উপার্জন অপ্রতুল, যা দিয়ে তাদের জীবিকা নির্বাহ করা কষ্টসাধ্য। এছাড়া, বস্তি এলাকাগুলোতে বিদ্যমান নাগরিক সুবিধা ক্ষীণ, বস্তিবাসীর জীবন যাত্রার মান খুবই নিম্ন এবং মাঝেমধ্যে তারা প্রাপ্য সহযোগিতা ও সুবিধা থেকেও বঞ্চিত হয়। বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে তাদের মৌলিক চাহিদার মান-সম্মত যোগান নিশ্চিতকরণ, আয়ের সুনিশ্চিত উৎসের ব্যবস্থাকরণ এবং উক্ত জনগোষ্ঠীর কর্মসক্ষমতাকে স্থানীয় ও জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সম্পৃক্ততার জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে আশু ব্যবস্থা গ্রহণ একান্ত প্রয়োজন।