বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রে [অষ্টম খন্ড]

উল্লেখি সাক্ষাৎকারের একটি ভৌগোলিক বিবরণ

Authors

  • ড. বিবি হাফছা
  • মাহিব রেজা

DOI:

https://doi.org/10.59185/juvps.v42i01.170

Keywords:

মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধ, পরিসংখ্যানিক বিশ্লেষণ, মানচিত্রায়ন

Abstract

১৯৭১ সালে পাকিস্তানিদের পরাধীনতার শিকল ভেঙে নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয় ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। পাকিস্তানি হানাদার ও তাদের দোসরদের পৃষ্ঠপোষকতায় সংগঠিত হয় যুদ্ধাপরাধ । স্বাধীনতার পঞ্চাশ দশক পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধের মূল্যবান তথ্য বিশ্লেষণ ও গবেষণা অপ্রতুল। তাই এই গবেষণায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধ সমূহের ভৌগোলিক বিশ্লেষণের প্রয়াস করা হয়েছে। এই গবেষণায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রঃ অষ্টম খন্ডে উল্লেখিত সাক্ষাতকার, দলিলপত্রের ভিত্তিতে মুক্তিযুদ্ধে সংগঠিত যুদ্ধাপরাধসমূহের তালিকা প্রণয়ণ, যুদ্ধাপরাধের স্থানসমূহ চিহ্নিত করে মানচিত্রায়ন, যুদ্ধাপরাধসমূহের পারস্পরিক পরিসংখ্যানিক সম্পর্ক নিরূপনের মাধ্যমে একটি বিন্যাস আহরণের প্রয়াস করা হয়েছে। একটি ঐতিহাসিক গবেষণা হিসেবে এই গবেষণাটিতে প্রকাশিত বর্ণনামূলক সাহিত্য পর্যালোচনার মাধ্যমে তথ্যসংগ্রহ করা হয়েছ, প্রাপ্ত তথ্য ও উপাত্তের ভিত্তিতে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে মানচিত্রায়ন এবং পরিসংখ্যানিক সম্পর্ক নিরূপন করা হয়েছে। গবেষণাটি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণার ক্ষেত্রে একটি নতুন আঙ্গিকের সূচনামাত্র।

Author Biographies

ড. বিবি হাফছা

সহযোগী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ

মাহিব রেজা

গবেষণা শিক্ষার্থী, ভূগোল ও পরিবেশ বিভাগ

Downloads

Published

2025-04-27

Issue

Section

Articles

Similar Articles

<< < 1 2 

You may also start an advanced similarity search for this article.